ময়মনসিংহ পর্যটন
বিশ্ব পর্যটন দিবসময়মনসিংহ অঞ্চলে পর্যটনশিল্পের বেহাল চিত্র, পর্যটনশিল্প বিকাশে প্রস্তাবনা
প্রতি বছর ২৭ সেপ্টেম্বর ঘটা করে বিশ্ব পর্যটন দিবস পালন করা হলেও ময়মনসিংহ অঞ্চলের পর্যটনশিল্পের বিকাশে দৃশ্যমান অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ পুরাকীর্তির বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও অবহেলা, সংস্কার-সংরক্ষণের অভাব, বেহাত ও বিলীন হওয়ার কারণে এ অঞ্চলের পর্যটনশিল্পের গুরুত্বপূর্ণ উপাদানগুলো ক্রমেই ক্ষয়ে যাচ্ছে। পর্যটনশিল্পের বিকাশে প্রাকৃতিক স্থান ও পুরাকীর্তি সংরক্ষণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা, থাকা-খাওয়ার ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।